সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline :
গ্যাসের বাজারে আসলে কী চলছিল? অভিযানে ডিলারের এমন তথ্য বের হলো, যা জানলে অবাক হবেন!* ৯৬০ টাকার ‘ঘি’তে পাম অয়েল-গাছের রঙ, বাবুর্চির হাত ধরে যেত বিয়ের খাবারে* চেয়ারম্যান পদপ্রার্থী হাজী দেওয়ান উদ্দিনের গরিব অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ* রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪-১০-২০২৬ রাতে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা* কবীর-লালন মরমী সঙ্গীত শুধু বিশ্বসঙ্গীত নয়, মহাজাগতিক ভাবসঙ্গীত’ রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসব অনুষ্ঠিত। কুমিল্লা কসাম-মনোহরগঞ্জে প্রার্থী হতে বাধার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি নির্যাতিতদের* বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য — ইশরাক হোসেন, এমপি* নীলফামারীতে আসামিকে আদালতে নেওয়ার পথে বাধা, ৩২০ জনের বিরুদ্ধে মামলা* দিনাজপুরে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২* কাটাখালী মাদ্রাসায় অবৈধ সাইনবোর্ড, ৩০ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন*

নীলফামারীতে আসামিকে আদালতে নেওয়ার পথে বাধা, ৩২০ জনের বিরুদ্ধে মামলা*

Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

 

*নীলফামারীতে আসামিকে আদালতে নেওয়ার পথে বাধা, ৩২০ জনের বিরুদ্ধে মামলা*

*আরমান হোসেন রাজু, রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার | দৈনিক বাংলার সংবাদ*
*নীলফামারী:*

নীলফামারী জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে চিহ্নিত মাদক কারবারি সুজন ইসলামের মুক্তির দাবিতে স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

এর আগে শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিক্ষোভ চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। আটক ওই ২০ জনসহ রাতে পরিচালিত অভিযানে গ্রেফতার দেখানো আরও ১৪ জন—সর্বমোট ৩৪ জনকে আদালতে পাঠানো হয়েছে।

*পুলিশ যা জানালো:*
গত শুক্রবার (২ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে সৈয়দপুর এলাকা থেকে সুজন ইসলামকে (৩৪) গ্রেফতার করে। তিনি ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব দোহলপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

শনিবার দুপুরে সুজন ইসলামকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে দিয়ে আদালতে নেওয়ার সময় তার স্বজন ও স্থানীয় কিছু লোক একত্রিত হয়ে মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ওসি জিল্লুর রহমান জানান, পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে মোট ৩২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে ৩৪ জনকে আদালতের মাধ্যমে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category