সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Headline :
গ্যাসের বাজারে আসলে কী চলছিল? অভিযানে ডিলারের এমন তথ্য বের হলো, যা জানলে অবাক হবেন!* ৯৬০ টাকার ‘ঘি’তে পাম অয়েল-গাছের রঙ, বাবুর্চির হাত ধরে যেত বিয়ের খাবারে* চেয়ারম্যান পদপ্রার্থী হাজী দেওয়ান উদ্দিনের গরিব অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ* রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪-১০-২০২৬ রাতে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা* কবীর-লালন মরমী সঙ্গীত শুধু বিশ্বসঙ্গীত নয়, মহাজাগতিক ভাবসঙ্গীত’ রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসব অনুষ্ঠিত। কুমিল্লা কসাম-মনোহরগঞ্জে প্রার্থী হতে বাধার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি নির্যাতিতদের* বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য — ইশরাক হোসেন, এমপি* নীলফামারীতে আসামিকে আদালতে নেওয়ার পথে বাধা, ৩২০ জনের বিরুদ্ধে মামলা* দিনাজপুরে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২* কাটাখালী মাদ্রাসায় অবৈধ সাইনবোর্ড, ৩০ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন*

কবীর-লালন মরমী সঙ্গীত শুধু বিশ্বসঙ্গীত নয়, মহাজাগতিক ভাবসঙ্গীত’ রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসব অনুষ্ঠিত।

Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

’কবীর-লালন মরমী সঙ্গীত শুধু বিশ্বসঙ্গীত নয়, মহাজাগতিক ভাবসঙ্গীত’
রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসব অনুষ্ঠিত।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

দেশের আট বিভাগব্যাপী লালনবিশ্বসংঘ আয়োজিত কবীর-লালন মরমী সঙ্গীত উৎসবের ষষ্ঠ আয়োজন অনুষ্ঠিত হয়েছে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রবিবার সন্ধ্যায় আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পী, গবেষক, সংস্কৃতিকর্মী ও সংগীতানুরাগীরা অংশ নেন।

উৎসব উদ্বোধনকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “অতুলনীয় অবদান ও সার্বজনীন আবেদনের কারণে কবীর-লালনের সুর যেন বিভক্ত দেশ-কালের গণ্ডি পেরিয়ে আজ বিশ্বসংগীতেরও অংশ হয়ে উঠেছে। কবীর-লালনের সংগীত শুধু আধ্যাত্মিক বিচারের বিষয় নয়, এটি মহাজাগতিক ভাবসংগীত।”
তিনি বলেন, এ উৎসবের মাধ্যমে সংগীতের ধারায় লালনের মাধ্যমে এ দেশের মানুষ যেমন কবীরকে নতুনভাবে চিনতে পারবে, তেমনি বিশ্বের অন্যান্য দেশের মানুষও কবীরের সঙ্গে লালনের মানবতাবাদী দর্শন ও সংগীতের নিবিড় সম্পর্ক উপলব্ধি করার সুযোগ পাবে।
অধ্যাপক ড. শওকাত আলী আরও বলেন, “উপমহাদেশের প্রাতঃস্মরণীয় এই দুই মহৎ ব্যক্তিত্বের ভাবাদর্শ মানুষকে সব সময় সত্য, সুপথ ও মানবকল্যাণের দিকে আহ্বান করে। তাদের দর্শন ও সৃষ্টির বহুমাত্রিক চর্চা এবং বিস্তার আজ সময়ের দাবি। এ ধরনের আয়োজন সেই চর্চাকে আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি লালনবিশ্বসংঘের এ আয়োজনকে অত্যন্ত সময়োপযোগী, কার্যকর ও অপরিহার্য উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিবছর এ ধরনের সার্বজনীন উৎসব আয়োজনের মধ্য দিয়ে কবীর ও লালনের মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত রংপুর বিভাগীয় এ উৎসবে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।
তিনি বলেন, “কবীর-লালনকে নিয়ে মানুষের মনে অসীম কৌতূহল ও আগ্রহ রয়েছে। তাদের জাগতিক ও পারত্রিক জীবনদর্শনের গভীরতা এবং সংগীতের অসাধারণ সমন্বয়ের কারণেই তারা আজও মানুষের হৃদয়ে সমানভাবে প্রাসঙ্গিক।”
জেলা প্রশাসক বলেন, কবীর ও লালনের দর্শন নিয়ে আরও ব্যাপক অনুসন্ধান, গবেষণা ও তুলনামূলক অধ্যয়নের প্রয়োজন রয়েছে। তাদের সাহিত্য, দর্শন, সংগীত ও মানবতাবাদী চিন্তার মধ্যে যে সাদৃশ্য ও আন্তঃসম্পর্ক রয়েছে, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুবুর রশীদ। তিনি কবীর-লালনের দর্শন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুফি গবেষক মাওলানা আবদুল জলিল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালনবিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মান্নান।

উৎসবের দ্বিতীয় পর্বে ছিল মূল সাংস্কৃতিক আয়োজন। ‘কবীর থেকে লালন: চিরন্তন প্রেমের এক অক্ষয় সেতুবন্ধন’ শীর্ষক সংগীতালেখ্য পরিবেশন করেন কবীর ও লালন মিউজিক মিশনের শিল্পীবৃন্দ। এ সময় কবীর ও লালনের দর্শন, মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা, আধ্যাত্মিকতা এবং মানুষের সঙ্গে মানুষের চিরন্তন সম্পর্কের নানা দিক সংগীত ও পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয়।


More News Of This Category