সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline :
গ্যাসের বাজারে আসলে কী চলছিল? অভিযানে ডিলারের এমন তথ্য বের হলো, যা জানলে অবাক হবেন!* ৯৬০ টাকার ‘ঘি’তে পাম অয়েল-গাছের রঙ, বাবুর্চির হাত ধরে যেত বিয়ের খাবারে* চেয়ারম্যান পদপ্রার্থী হাজী দেওয়ান উদ্দিনের গরিব অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ* রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪-১০-২০২৬ রাতে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা* কবীর-লালন মরমী সঙ্গীত শুধু বিশ্বসঙ্গীত নয়, মহাজাগতিক ভাবসঙ্গীত’ রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসব অনুষ্ঠিত। কুমিল্লা কসাম-মনোহরগঞ্জে প্রার্থী হতে বাধার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি নির্যাতিতদের* বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য — ইশরাক হোসেন, এমপি* নীলফামারীতে আসামিকে আদালতে নেওয়ার পথে বাধা, ৩২০ জনের বিরুদ্ধে মামলা* দিনাজপুরে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২* কাটাখালী মাদ্রাসায় অবৈধ সাইনবোর্ড, ৩০ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন*

দিনাজপুরে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২*

Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

 

*দিনাজপুরে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২*

*আরমান হোসেন রাজু, রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার | দৈনিক বাংলার সংবাদ*
*দিনাজপুর:*

দিনাজপুরের হিলিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— হাকিমপুর উপজেলার পালপাড়া এলাকার মৃত খালেক মন্ডলের ছেলে রুহুল আমিন (৪২) এবং একই এলাকার মৃত রুহুল আমিনের ছেলে শুকুর আলী (৫৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, শনিবার রাতে পালপাড়া এলাকায় ওই কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা দুজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি দুই আসামিকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 


More News Of This Category