বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ৯০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামে ৯০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি চৌকস দল উপজেলার বদিজামালপুর কানি পাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউল করিম ওরফে রাজু আহমেদের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে সেখান থেকে সরাসরি ইয়াবা কেনাবেচার সময় হাতেনাতে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

​পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, ইয়াবা বিক্রয়লব্ধ নগদ ৩০ হাজার টাকা এবং চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার চামটার পাড় এলাকার মৃত হাকিমের ছেলে মোঃ হেলাল উদ্দিন (৩৭) এবং বিদ্যুৎ পাড়া এলাকার মৃত শাহজাহান আলির ছেলে মোঃ রাব্বি (২৬)।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানা পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নাগেশ্বরী উপজেলায় এ ধরনের ‘জিরো টলারেন্স’ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।


More News Of This Category