বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

লালমনিরহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মোছাঃ আদরী বেগম (৫০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আদরী বেগম ওই গ্রামের মৃত বয়তুল্লাহর মেয়ে।

ডিএনসি সূত্রে জানা গেছে, আদরী বেগম তাঁর নিজ বসতবাড়িতে মাদক বেচাকেনা করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি আভিযানিক দল সাদেকনগর গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর হাতে থাকা একটি শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁকে হাতেনাতে আটক করা হয়।

লালমনিরহাট জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: শাহাদাত হোসেন জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category