বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

হে জাগো সমাজ

Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হে জাগো সমাজ

_কলমে: সাংবাদিক রৌনাক খান_

হে জাগো সমাজ, আর কত ঘুমাবে তুমি?
অন্যায়ের ভিড়ে বিবেক কি হারাবে তুমি?
চোখের সামনে দেখো, মিথ্যের জয়গান,
সত্যের গলায় আজ পরানো শিকল টান।

জাগো হে তরুণ, জাগো হে যুবক দল,
ভাঙতে হবে আজি জুলুমের আগল।
কলম ধরো হাতে, কণ্ঠে তোলো সুর,
অন্ধকার সরিয়ে আনো নতুন ভোর।

ঘুষে আর ধোঁকায় ভরেছে দেশটা আজ,
মানুষরূপী কিছু লোক ভুলেছে লাজ।
তুমি যদি না জাগো, কে জাগাবে বলো?
আলোর মশাল হাতে সামনে চলো।

হে জাগো সমাজ, সময় হয়েছে এবার,
সত্যকে আঁকড়ে ধরো, মিথ্যাকে করো পার।
রৌনাক বলে যায়, এটাই শেষ কথা —
জাগলেই সমাজ পাবে নতুন স্বাধীনতা।


More News Of This Category