জাগো পুরুষ জাগো
কলমে / সাংবাদিক এম বাদল খন্দকার
জাগো পুরুষ জাগো,
ঘুমের চাদর ছিঁড়ে জাগো।
নীরবতার শিকল ভেঙে,
সত্যের মশাল হাতে জাগো।
সমাজের দর্পণ হয়ে জেগে উঠতে হবে সমাজে,
অন্ধকারের বুকে আলো জ্বালতে হবে আজই।
যেখানে অন্যায়, সেখানেই তোমার হুঙ্কার,
যেখানে কান্না, সেখানেই তোমার অঙ্গীকার।
জাগো পুরুষ, কাপুরুষের ভিড়ে নয়,
মানুষ হয়ে জাগো, মানুষের তরে।
নারীর সম্মানে, শিশুর হাসিতে,
তোমার জাগরণই হোক আগামীর ভিত্তি।
কলম ধরো, কণ্ঠ ধরো, শিরদাঁড়া সোজা রাখো,
আপোষ নয়, আপসের বাজারে বিকিও না নিজেকে।
সমাজ তাকিয়ে আছে তোমার দিকে,
তুমি জাগলেই জাগবে আগামী প্রজন্ম।
তাই বলি, হে পুরুষ — জাগো,
জাগো বিবেক নিয়ে, জাগো সাহস নিয়ে,
সমাজের দর্পণ হয়ে জেগে উঠো,
আলোকিত করো এই সমাজকে।