বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন।

Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আলোচিত ১০ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত—শহিদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার জামির বাড়ি গ্রামের নবিয়ার রহমানের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট শহিদুল ইসলাম হাতীবান্ধা উপজেলায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেদিন শ্বশুরবাড়ি ফাঁকা থাকার সুযোগে তিনি প্রতিবেশী বাকপ্রতিবন্ধী শিশুটিকে মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগী শিশুটি বিবস্ত্র অবস্থায় কাঁদতে কাঁদতে নিজ বাড়িতে ফিরে যায় এবং ইশারা-সংকেতের মাধ্যমে তার মাকে পুরো ঘটনাটি জানায়।

পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় শহিদুল ইসলামকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও শুনানি শেষে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে এ রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান জানান, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচার পেয়েছে এবং সমাজে অপরাধীদের কাছে একটি কঠোর বার্তা পৌঁছাবে।


More News Of This Category