বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

*গাজীপুরে ১১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার

Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

*গাজীপুরে ১১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১*

*গাজীপুর প্রতিনিধি:*
গাজীপুরের শ্রীপুর মডেল থানার আওতাধীন মাওনা পুলিশ ক্যাম্পের এসআই মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে আজ মাওনা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে *১১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ* এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাওনা পুলিশ ক্যাম্প।

> শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের অনুরোধ করা হলো।


More News Of This Category