বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

ভাগ্নেবউকে ধর্ষণচেষ্টা, গাজীপুর থেকে মামাশ্বশুর গ্রেপ্তার

Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ভাগ্নেবউকে ধর্ষণচেষ্টা, গাজীপুর থেকে মামাশ্বশুর গ্রেপ্তার

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

রংপুরের পীরগঞ্জে ভাগ্নেবউকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছে এসআরবি।

​গ্রেপ্তার—হওয়া হাসান মিয়া রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বেড়াখাই গ্রামের মৃত আইজার রহমানের ছেলে।

​এসআরবি সূত্রে জানা যায়, হাসান মিয়া ভুক্তভোগী গৃহবধূর সম্পর্কে মামাশ্বশুর হন। বাড়ি পাশাপাশি হওয়ার সুযোগে তিনি দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে বিভিন্ন সময় অনৈতিক ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই নারীকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হতো বলেও মামলার এজাহারে অভিযোগ করা হয়।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে ভুক্তভোগী গৃহবধূ নিজ ঘরের ভেতরে শুয়ে ছিলেন। ওই সময় হাসান মিয়া কৌশলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালান। গৃহবধূ চিৎকার শুরু করলে হাসান মিয়া দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

​এ ঘটনার পর ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর পীরগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই আসামি হাসান মিয়া গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।

​এসআরবি জানায়, মামলা দায়েরের খবর পেয়ে আসামি হাসান মিয়াকে গ্রেপ্তারে এসআরবি-১৩ (রংপুর) গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরবর্তীতে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ (রংপুর) ও এসআরবি-১ (গাজীপুর)-এর একটি যৌথ আভিযানিক দল গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এবং মামলার প্রধান আসামি হাসান মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে সংশ্লিষ্ট পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

​তিনি আরও জানান, নারী ও শিশুর প্রতি সহিংসতা ছাড়াও হত্যা, অপহরণ, ধর্ষণসহ সব ধরনের গুরুতর অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category