বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বিশ্ববাজারে তেল দাম বাড়লেও দেশে এখনই মূল্যবৃদ্ধির পরিকল্পনা নেই- অর্থ উপদেষ্টা

Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
বিশ্ববাজারে তেল দাম বাড়লেও দেশে এখনই মূল্যবৃদ্ধির পরিকল্পনা নেই- অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্টঃ

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে এর প্রভাব এখনই পড়বে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আন্তর্জাতিক বাজারে সামান্য তেলমূল্য বৃদ্ধির ইঙ্গিত মিললেও, দেশের বাজারে দাম সমন্বয়ের কোনো পরিকল্পনা এখন নেই।” ‘পরিস্থিতি নজরে রাখা হচ্ছে’।

অর্থ উপদেষ্টা জানান, যুদ্ধের কারণে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা থাকলেও বাংলাদেশ এখনো আগের দরেই জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করছে।

আরও পড়ুনঃ হজে গিয়ে বাংলাদেশের ৩২ হাজির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭

তিনি বলেন, “পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তখন নতুন করে চিন্তা করা হবে। আপাতত তেল বা নিত্যপণ্যের দাম বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই।”
হরমুজ প্রণালির গুরুত্ব বিশ্ববাণিজ্যের একটি বড় অংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। সেখানে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। তবে সরকার আশাবাদী, এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হবে না।
বাংলাদেশে সম্ভাব্য প্রভাব কী?

অর্থ উপদেষ্টা বলেন, “যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে এর অভিঘাত বাংলাদেশেও আসতে পারে। তবে আমাদের প্রস্তুতি রয়েছে। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”

পেছনে নজর ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব ২০২৪ সালের মাঝামাঝি থেকেই আন্তর্জাতিক অর্থনীতিতে আঘাত হানছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনার ফলে সরবরাহ চেইন ও জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়ে। তবে বাংলাদেশ বরাবরই পণ্য আমদানিতে দীর্ঘমেয়াদি চুক্তির সুবিধায় স্বস্তিতে রয়েছে।


More News Of This Category