মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Headline :
*হাসনাবাদে ত্যাগী নেতাকে চেয়ারম্যান পদে জনাব আব্দুল মজিদ ভূইয়া কে সমর্থনের আহ্বান জানান, আবুল হাসেম ডিলারের* কলমের গায়ে দাগ কলমে /সাংবাদিক এম বাদল খন্দকার। অপেক্ষার অবসান! পীরগঞ্জে এই প্রথম আন্তর্জাতিক মানের জীম!শীঘ্রই শুভ দিনাজপুরে আদা চাষের আড়ালে গাঁজা চাষ! যুবক গ্রেপ্তার আরমান হোসেনরাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা “নাছিম সোহেল”-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি ডোমারের ‘মাদক সম্রাজ্ঞী’ রুপা গ্রেপ্তার; ঝুলছিল ৩০টির বেশি মামলা আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ দেশীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান—সমাজকল্যাণ মন্ত্রীর। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ৪০ ঘণ্টা পর হস্তান্তর আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ৪০ ঘণ্টা পর হস্তান্তর আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান 🦟 ১নং খাঞ্জাপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের যুব সমাজের প্রশংসনীয় উদ্যোগ

দেশীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান—সমাজকল্যাণ মন্ত্রীর। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪

Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান—সমাজকল্যাণ মন্ত্রীর।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

, ১৪ সেপ্টেম্বর,২০২৬

দেশীয় ও আন্তর্জাতিক সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন কোনো ষড়যন্ত্রের কারণে ব্যাহত না হয়, সে বিষয়ে নেতাকর্মী ও দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) রাতে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ১৯৭৯ সাল থেকে দলটির অগণিত নেতাকর্মী শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে যাচ্ছেন। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে সরাসরি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিকে পুনর্গঠন করেছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, শহীদ জিয়ার পথ ধরে বেগম খালেদা জিয়াও স্বৈরাচার-পরবর্তী সময়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। বিদ্যমান ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী শক্তিকে যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—হাসান রাজীব প্রধান (সংসদ সদস্য, লালমনিরহাট-১), মো. রোকন উদ্দিন বাবুল (সংসদ সদস্য, লালমনিরহাট-২), এ কে এম মমিনুল হক (সাধারণ সম্পাদক, জেলা বিএনপি ও প্রশাসক, জেলা পরিষদ)।

এছাড়াও লালমনিরহাট জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সভায় বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি সব সময় মাঠে ছিল এবং থাকবে। জনকল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় স্থানীয় নেতারা লালমনিরহাট জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। সবশেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভাটি শেষ হয়।


More News Of This Category