সরাইলে সাংবাদিক শরিফ এর ছেলের রহস্য জনক মৃত্যু,
রৌনাক খান সরাইল প্রতিনিধি
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা ও সাংবাদিক, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউপি সল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দা সাংবাদিক মো: শরিফ উদ্দিনের একমাত্র ছেলে ( রুহিন উদ্দিন প্রিন্স) ১৮ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে গতকাল ৯ সেপ্টেম্বর ২০২৬ রাত্রে এই ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এইদিকে প্রিন্সের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল তদন্তের মাধ্যমে প্রিন্স এর মৃত্যুর প্রকৃত ঘটনা এবং এর পেছনে কোন কারণ বা কারো সংশ্লিষ্টতা আছে কিনা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তারা তবে এই বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন সাড়া পাওয়া যায়নি