লালমনিরহাটে ১০৫ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেপ্তার।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
, ১০ সেপ্টেম্বর,২০২৬
লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ মমি বেগম (৩৪) নামের এক চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মমি বেগম লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্মপুর (মাঠের পাড়) এলাকার মৃত রমজান আলী মেম্বারের মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্র জানায়, মমি বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন এবং তিনি অধিদপ্তরের তালিকাভুক্ত একজন মাদক কারবারি। সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান শেষে আসামিকে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ ও জেলা গঠনে মাদকবিরোধী এ ধরনের জিরো টলারেন্স অভিযান ও সাঁড়াশি তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।