সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline :
উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধি: প্রেস বিজ্ঞপ্তি, দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে রাষ্ট্রে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার. রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে : সাবেক ছাত্রদল নেতা মেরাজ হোসেন মানিকের সাথে ছাত্রদলের মতবিনিময়* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কাদের চৌধুরী’র শোডাউন স্টাপ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা প্রশাসনের হুঁশিয়ারির পর সরকারি সম্পদ ফেরত, লুটের পর ফিরছে বাঁধের ব্লক, এখনও নিখোঁজ ১,০৬৬ (নেত্রকোণা) মোঃ শফিকুল ইসলাম জুয়েল সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র রিপোটার,,,, নীলফামারীর টেক্সটাইলে অস্ত্র ও মাদক উদ্ধারে ৫০ এর অধিক মাদক ব্যবসায়ীর বাড়ি/স্পটে চিরুনি অভিযান, আটক ২* আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে অসামাজিক কার্যকলাপ ও মানব পাচারের অভিযোগে নারীসহ আটক ৫ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ গাইবান্ধা বাণিজ্য মেলায় ৪০ ক্ষুদ্র উদ্যোক্তার স্বপ্নপূরণের সুযোগ।

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধি:

Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত

মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় জেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনটির সভাপতি, অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক সাংবাদিক ​হাফিজার রহমানের সভাপতিত্বে ও দ্বীপগঞ্জ হাট জেরিন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক এবং সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী চৌধুরী টিপু এবং বদলগাছী সদর ইউনিয়নের বিএনপি সভাপতি মোঃ রবিউল ইসলাম।
​বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও মেধার বিকাশে এমন উদ্যোগের প্রশংসা করেন এবং শিশু শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত ১৯ টি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক,প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক
শিক্ষার্থী,অভিভাবক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমাধ্যমকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনটির অন্তর্ভুক্ত বিদ্যালয় গুলো হলো বদলগাছী অক্সফোর্ড মডেল স্কুল, দ্বীপগঞ্জ হাট জেরিন কিন্ডারগার্টেন স্কুল, বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুল, কোলা আদর্শ কিন্ডারগার্টেন, বদলগাছী আলফা কিন্ডারগার্টেন স্কুল, রীসাহ্ কিন্ডারগার্টেন স্কুল, ডিজিটাল কিন্ডারগার্টেন স্কুল, টার্চ কিন্ডারগার্টেন স্কুল, রহিমা কিন্ডারগার্টেন স্কুল, সোনামণি কিন্ডারগার্টেন স্কুল, সৌরভ কিন্ডারগার্টেন স্কুল, আলফা কেজি স্কুল, গোবরচাপা কেজি স্কুল ভান্ডারপুর, অ্যাডভান্স প্রি-ক্যাডেট স্কুল, মিঠাপুর সবিরউদ্দিন মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মেমোরিয়াল একাডেমী।
​উল্লেখ্য, এবারের মেধা মূল্যায়ন পরীক্ষায় বদলগাছী উপজেলার মোট ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৪০১ জন শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।


More News Of This Category