পঞ্চগড়ে অসামাজিক কার্যকলাপ ও মানব পাচারের অভিযোগে নারীসহ আটক ৫
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
৬ সেপ্টেম্বর,২০২৬
পঞ্চগড়ের বোদা উপজেলায় এক বাসাবাড়িতে অভিযান চালিয়ে মানব পাচার ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ময়দানদিঘী এলিট পেট্রোল পাম্প সংলগ্ন ধনেশ চন্দ্র নামক এক ব্যক্তির টিনের ঘরে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে দেশের বিভিন্ন এলাকা থেকে নারী এনে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার রাত আড়াইটার দিকে বোদা থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে অনৈতিক অবস্থায় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ধনেশ চন্দ্র (৩৭) গোবিন্দ বর্মন (৪৫) মো. মামুন ইসলাম (৩০) মোছা. সানজিদা আক্তার (২৫) এবং তাদের সাথে জড়িত অপর এক নারী।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে আর্থিক সুবিধার বিনিময়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ ও অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজোয়ানুল মন্ডল জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান (প্রতিরোধ ও দমন) আইন, ২০১২-এর ১১/১২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।