*বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে :
সাবেক ছাত্রদল নেতা মেরাজ হোসেন মানিকের সাথে ছাত্রদলের মতবিনিময়*
নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ।
*ঢাকা:* বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মেরাজ হোসেন মানিকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সাক্ষাৎকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দলের ৪৮ বছরের সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় নেতারা দলকে সুসংগঠিত করে আগামীর আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা শেষে সকলে একসাথে ফটোসেশনে অংশ নেন।