সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Headline :
উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধি: প্রেস বিজ্ঞপ্তি, দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে রাষ্ট্রে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার. রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে : সাবেক ছাত্রদল নেতা মেরাজ হোসেন মানিকের সাথে ছাত্রদলের মতবিনিময়* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কাদের চৌধুরী’র শোডাউন স্টাপ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা প্রশাসনের হুঁশিয়ারির পর সরকারি সম্পদ ফেরত, লুটের পর ফিরছে বাঁধের ব্লক, এখনও নিখোঁজ ১,০৬৬ (নেত্রকোণা) মোঃ শফিকুল ইসলাম জুয়েল সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র রিপোটার,,,, নীলফামারীর টেক্সটাইলে অস্ত্র ও মাদক উদ্ধারে ৫০ এর অধিক মাদক ব্যবসায়ীর বাড়ি/স্পটে চিরুনি অভিযান, আটক ২* আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে অসামাজিক কার্যকলাপ ও মানব পাচারের অভিযোগে নারীসহ আটক ৫ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ গাইবান্ধা বাণিজ্য মেলায় ৪০ ক্ষুদ্র উদ্যোক্তার স্বপ্নপূরণের সুযোগ।

প্রশাসনের হুঁশিয়ারির পর সরকারি সম্পদ ফেরত, লুটের পর ফিরছে বাঁধের ব্লক, এখনও নিখোঁজ ১,০৬৬ (নেত্রকোণা) মোঃ শফিকুল ইসলাম জুয়েল সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র রিপোটার,,,,

Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রশাসনের হুঁশিয়ারির পর সরকারি সম্পদ ফেরত, লুটের পর ফিরছে বাঁধের ব্লক, এখনও নিখোঁজ ১,০৬৬
(নেত্রকোণা)

মোঃ শফিকুল ইসলাম জুয়েল সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র রিপোটার,,,,
প্রশাসনের কঠোর হুঁশিয়ারির পর নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরের চরহাইজদা ফসলরক্ষা বাঁধ থেকে লুট হওয়া কংক্রিটের ব্লক ফেরত দিতে শুরু করেছেন স্থানীয়রা। বাঁধ থেকে নিয়ে যাওয়া ২ হাজার ৬৪৪টি ব্লকের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ৫৭৮টি ব্লক ফেরত পাওয়া গেছে। বাকি ব্লকগুলোও নির্ধারিত সময়ের মধ্যে ফেরত আসবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন।

পাউবো ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট দিবাগত রাতে উপজেলার গাগলাজুর ইউনিয়নের বারান্তর গ্রামের পাশের চরহাইজদা ফসলরক্ষা বাঁধের চিকাডুবি অংশ থেকে কংক্রিটের ব্লক খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। রাতের আঁধারে একাধিক ব্যক্তি বাঁধের বিভিন্ন স্থান থেকে এসব ব্লক সরিয়ে নেন বলে অভিযোগ ওঠে। কেউ কেউ ব্লক বিক্রি করেছেন, আবার অনেকে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন বলে স্থানীয়দের অভিযোগ।

ঘটনাটি জানাজানি হওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মোহনগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একই সঙ্গে বাঁধের ব্লক উদ্ধারে প্রশাসন ও পুলিশ তৎপর হয়ে ওঠে। বাড়ি বাড়ি গিয়ে এসব ব্লকের সন্ধান শুরু করে পুলিশ। পরে স্থানীয়দের নিজ উদ্যোগে লুট করা ব্লক স্বস্থানে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায় প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে ব্লক ফেরত না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এরপরই স্থানীয়দের অনেকে ব্লক ফেরত দিতে শুরু করেন।

স্থানীয়দের ভাষ্য, বাঁধ থেকে নিয়ে যাওয়া ব্লক দিয়ে কেউ গবাদিপশুর ঘর নির্মাণ, কেউ ধানের মাচা ও অস্থায়ী গোসলের ঘাট তৈরি করেছেন। কোথাও মাটি ক্ষয়রোধেও এসব ব্লক ব্যবহার করা হয়েছে। আবার কিছু ব্লক বিভিন্ন পরিবারের কাছে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

চিকাডুবি বাঁধটি হাইজদা বাঁধ প্রকল্পের একটি অংশ। গাজরিয়া নদীর পানি যাতে হাওরে ঢুকে বোরো ফসলের ক্ষতি করতে না পারে, সে জন্য প্রায় ২৫০ মিটার দীর্ঘ বাঁধটি নির্মাণ করা হয়। পাউবো সূত্রে জানা গেছে, বাঁধটি নির্মাণে সরকারের প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে প্রায় ১৯ হাজার ৯৪০টি কংক্রিটের ব্লক।

এদিকে ডিঙ্গাপোতা হাওরের বোরো ফসল রক্ষায় ২০১৯ সালে প্রায় ৩৯ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে অতি ঝুঁকিপূর্ণ ৫ দশমিক ৩ কিলোমিটার এলাকায় ব্লক দিয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ফলে বাঁধের ব্লক সরিয়ে নেওয়ায় আগামী বর্ষা মৌসুমে হাওরের ফসল ও বাঁধের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, সম্প্রতি কিছু মানুষ বাঁধের ওপর থেকে কংক্রিটের ব্লক খুলে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানার পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করা হয়। গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকেও ব্লকগুলো ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়। এরপর স্থানীয়রা ব্লক ফিরিয়ে দিতে শুরু করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত দেড় হাজারের বেশি ব্লক ফেরত দেওয়া হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। পরে বিভিন্ন বাড়িতে গিয়ে নেওয়া ব্লকের সন্ধান করা হয়। যারা ব্লক নিয়ে গেছেন, তাদের নিজ উদ্যোগে তা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপর থেকেই লোকজন ব্লক ফেরত দিতে শুরু করেছেন।

ওসি বলেন, “সব ব্লক ফেরত না পাওয়া পর্যন্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। কারও বাড়িতে চুরি করে নেওয়া এসব ব্লক পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, প্রশাসন ও পুলিশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়ায় স্থানীয়রা ব্লকগুলো ফেরত দিচ্ছেন। স্থানীয় সচেতন মহলের উদ্যোগে লুট হওয়া ব্লকগুলো স্বস্থানে ফেরত দেওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সব ব্লক ফেরত আসবে বলে আশা করা হচ্ছে। এরপরও কারও বাড়িতে চুরি যাওয়া ব্লক পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন বলেন, “ওই বাঁধ থেকে ২ হাজার ৬৪৪টি ব্লক নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ৫৭৮টি ব্লক ফেরত পাওয়া গেছে। আশা করছি, বাকি ব্লকগুলোও দ্রুত ফেরত আসবে।”

প্রশাসনের এই তৎপরতায় একদিকে বাঁধের লুট হওয়া সরকারি সম্পদ উদ্ধারের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, অন্যদিকে বাকি ব্লকগুলো উদ্ধারে এখন নজর রয়েছে পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের। নির্ধারিত সময়ের পরও যেসব ব্লক ফেরত আসবে না, সেগুলোর বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
সর্বশেষ সংবাদ
দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
আগামীতে দেশ ও জাতির নেতৃত্ব দিবে আজকের শিশুরা: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সততা ও দায়িত্ববোধের অভ্যাসই নিরাপদ সমাজের ভিত্তি
সরকারি চাল পাচারকালে মদনে ২ জন আটক, জব্দ ১০০ বস্তা


More News Of This Category