*নীলফামারীর টেক্সটাইলে অস্ত্র ও মাদক উদ্ধারে ৫০ এর অধিক মাদক ব্যবসায়ীর বাড়ি/স্পটে চিরুনি অভিযান, আটক ২*
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
আজ রবিবার (০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.)
নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন-এর দিকনির্দেশনায় নীলফামারীর টেক্সটাইল এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে ৫০ এর অধিক মাদক ব্যবসায়ীর বাড়ি/স্পটে চিরুনি অভিযান চালায় জেলা পুলিশ, এতে আটক হয় ২ জন।
অপরাধ গোয়েন্দা তথ্য ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য- উপাত্ত পর্যালোচনা করতঃ প্রস্তুতকৃত ৫০ এর অধিক মাদক ব্যবসায়ীর বাড়ি ও মাদক ক্রয়-বিক্রয়ের স্পটে অভিযান পরিচালনা করা হয়।
জনাব এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী এর নেতৃত্বে থানা, ডিবি ও পুলিশ লাইন্সের চৌকস পুলিশ সদস্যবৃন্দ উক্ত চিরুনি অভিযানে অংশগ্রহণ করে। আজ ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বেলা ৩.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৬.০০ ঘটিকা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনের সামগ্রী সহ একজন ব্যক্তি ও মাদক মামলার একজন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশগ্রহণ করা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে উক্ত মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এই চিরুনি অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী ও সৈয়দপুর সার্কেল, অফিসার ইনচার্জ চার্জ, নীলফামারী এবং ওসি ডিবি সহ জেলা পুলিশের অফিসার ও ফোর্স সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
মাদক দ্রব্য ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের এই চিরুনি অভিযান স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয় জনগণ মাদকের বিরুদ্ধে তাদের সুদৃঢ় অবস্থান ও সদা সোচ্চার থাকার বিষয়ে মতামত প্রকাশ করেছে।মাদককে না বলুন
৯৯৯ফোন দিন