সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Headline :
উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধি: প্রেস বিজ্ঞপ্তি, দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে রাষ্ট্রে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার. রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে : সাবেক ছাত্রদল নেতা মেরাজ হোসেন মানিকের সাথে ছাত্রদলের মতবিনিময়* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কাদের চৌধুরী’র শোডাউন স্টাপ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা প্রশাসনের হুঁশিয়ারির পর সরকারি সম্পদ ফেরত, লুটের পর ফিরছে বাঁধের ব্লক, এখনও নিখোঁজ ১,০৬৬ (নেত্রকোণা) মোঃ শফিকুল ইসলাম জুয়েল সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র রিপোটার,,,, নীলফামারীর টেক্সটাইলে অস্ত্র ও মাদক উদ্ধারে ৫০ এর অধিক মাদক ব্যবসায়ীর বাড়ি/স্পটে চিরুনি অভিযান, আটক ২* আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে অসামাজিক কার্যকলাপ ও মানব পাচারের অভিযোগে নারীসহ আটক ৫ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ গাইবান্ধা বাণিজ্য মেলায় ৪০ ক্ষুদ্র উদ্যোক্তার স্বপ্নপূরণের সুযোগ।

পঞ্চগড়ে অসামাজিক কার্যকলাপ ও মানব পাচারের অভিযোগে নারীসহ আটক ৫ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ে অসামাজিক কার্যকলাপ ও মানব পাচারের অভিযোগে নারীসহ আটক ৫

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

৬ সেপ্টেম্বর,২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় এক বাসাবাড়িতে অভিযান চালিয়ে মানব পাচার ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ময়দানদিঘী এলিট পেট্রোল পাম্প সংলগ্ন ধনেশ চন্দ্র নামক এক ব্যক্তির টিনের ঘরে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে দেশের বিভিন্ন এলাকা থেকে নারী এনে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার রাত আড়াইটার দিকে বোদা থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে অনৈতিক অবস্থায় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ​ধনেশ চন্দ্র (৩৭) ​গোবিন্দ বর্মন (৪৫) ​মো. মামুন ইসলাম (৩০) ​মোছা. সানজিদা আক্তার (২৫) ​এবং তাদের সাথে জড়িত অপর এক নারী।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে আর্থিক সুবিধার বিনিময়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ ও অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজোয়ানুল মন্ডল জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান (প্রতিরোধ ও দমন) আইন, ২০১২-এর ১১/১২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


More News Of This Category