সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Headline :
উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধি: প্রেস বিজ্ঞপ্তি, দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে রাষ্ট্রে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় দিনাজপুর বীরগঞ্জের পল্লীতে ২১৫ পিস ট্যাপেন্ডাডল সহ মাদক ব্যবসায়ী হারুন রশিদ জুয়েল গ্রেফতার. রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে : সাবেক ছাত্রদল নেতা মেরাজ হোসেন মানিকের সাথে ছাত্রদলের মতবিনিময়* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কাদের চৌধুরী’র শোডাউন স্টাপ রিপোর্টার (মনোহরগঞ্জ) কুমিল্লা প্রশাসনের হুঁশিয়ারির পর সরকারি সম্পদ ফেরত, লুটের পর ফিরছে বাঁধের ব্লক, এখনও নিখোঁজ ১,০৬৬ (নেত্রকোণা) মোঃ শফিকুল ইসলাম জুয়েল সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র রিপোটার,,,, নীলফামারীর টেক্সটাইলে অস্ত্র ও মাদক উদ্ধারে ৫০ এর অধিক মাদক ব্যবসায়ীর বাড়ি/স্পটে চিরুনি অভিযান, আটক ২* আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পঞ্চগড়ে অসামাজিক কার্যকলাপ ও মানব পাচারের অভিযোগে নারীসহ আটক ৫ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ গাইবান্ধা বাণিজ্য মেলায় ৪০ ক্ষুদ্র উদ্যোক্তার স্বপ্নপূরণের সুযোগ।

গাইবান্ধায় অবৈধভাবে মজুদ করা ২১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধায় অবৈধভাবে মজুদ করা ২১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
৬ সেপ্টেম্বর,২০২৬

গাইবান্ধার ফুলছড়িতে এক ব্যবসায়ীর বসতবাড়িতে অবৈধভাবে মজুত করে রাখা ২১ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধভাবে সার মজুতের অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী এমদাদুল হক এন্তাজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উড়িয়া ইউনিয়নের হাজিরহাট এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তর।

উপজেলা প্রশাসন ও কৃষি অফিস সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী এমদাদুল হকের বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত রাখা হয়েছে—এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তল্লাশিকালে তার বাড়ি থেকে ৫০ কেজি ওজনের টিএসপি (TSP) ও পটাশ সারসহ মোট ২১ বস্তা সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

অনুমোদন ছাড়া অবৈধভাবে সার মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান অসাধু ব্যবসায়ী এমদাদুল হককে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং বাজারে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়েছে। তিনি জানান, জব্দ করা সারগুলো স্থানীয় কৃষকদের মাঝে সরকারের নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করে সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে।

​কৃষকদের স্বার্থে ও সার ব্ল্যাকমার্কেটিং রোধে উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


More News Of This Category