সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাঘাটা উপজেলা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাঘাটা বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলিতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, আলাউদ্দিন মন্ডল, মোস্তাক আহমেদ মিলন, জসিউল করিম পলাশ, শওকত মির্জা রুস্তম, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন শেখ, জুমারবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের, হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী সরকার, কচুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন, সাঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, নিজাম উদ্দিন, মামুনুর রশীদ, শহিদুল ইসলাম বাদল, জিল্লুর রহমান, পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর ইসলাম, সাবেক ছাত্রদলের সভাপতি মাহফুজ আহমেদ টিটু
, ঘুড়িদহ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, সাঘাটা ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি শাহাবউদ্দিন, সাঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু, দেলোয়ার হোসেন, আনিছুর রহমান, সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।