মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Headline :
বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য কনস্টেবল মোঃ আবু সালেহ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসির মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া গাইবান্ধায় বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় জেলা আ.লীগ নেতা রনজিত গ্রেপ্তার পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত* _ইমরুল কায়েস_ _পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি_ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকা সহ -২ জন গ্রেফতার কুড়িগ্রামের নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিচারপতি নাজমুন আরা সুলতানা ১৯৫০ সালের ৮ জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল কাশেম মঈনুদ্দীন ও মাতার নাম বেগম রশীদা সুলতানা দীন। তার ১১ বছর বয়সে পিতা মারা যান। তার মা ছিলেন ময়মনসিংহ রাধাসুন্দরী গার্লস হাই স্কুলের শিক্ষিকা এবং একজন চিত্রশিল্পী। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার,,,

সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাঘাটা উপজেলা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাঘাটা বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলিতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

পরে সেখানে উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, আলাউদ্দিন মন্ডল, মোস্তাক আহমেদ মিলন, জসিউল করিম পলাশ, শওকত মির্জা রুস্তম, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন শেখ, জুমারবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের, হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী সরকার, কচুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন, সাঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, নিজাম উদ্দিন, মামুনুর রশীদ, শহিদুল ইসলাম বাদল, জিল্লুর রহমান, পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর ইসলাম, সাবেক ছাত্রদলের সভাপতি মাহফুজ আহমেদ টিটু
, ঘুড়িদহ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, সাঘাটা ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি শাহাবউদ্দিন, সাঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু, দেলোয়ার হোসেন, আনিছুর রহমান, সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


More News Of This Category