রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা

Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা

শাহজালাল সুমন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর, তুরাগসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তুরাগ থানা ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা এবং আরাফাত রহমান ক্রীড়া সংসদ, তুরাগ থানা শাখার যুগ্ম সম্পাদক আব্দুর রহমান বুলু। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একান্ত সাক্ষাৎকারে আব্দুর রহমান বুলু বলেন, বিএনপির গৌরব, সংগ্রাম ও সফলতার এই বিশেষ দিনে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-কে স্মরণ করেন। একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের সর্বস্তরের অধিকারকামী জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আব্দুর রহমান বুলু বলেন, “স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দীর্ঘ সংগ্রামের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও তিনি উল্লেখ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানান আব্দুর রহমান বুলু। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকে ৫৩ নম্বর ওয়ার্ডবাসীসহ তুরাগবাসীকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। সবশেষে আব্দুর রহমান বুলু বলেন, “গণতন্ত্রের বিজয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সবার জীবনে নতুন আশার বার্তা বয়ে আনুক। গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি তুরাগবাসীসহ দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।


More News Of This Category