রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার

Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার।
২৯-৮-২০২৬
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাজেরা (১৪) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বড় কমলাবাড়ী এলাকার একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা ওই এলাকার ৯ নং ওয়ার্ডের ভ্যানচালক আবুল হোসেন অসর মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত কিশোরীর বাবা-মা বর্তমানে জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন। আজ বিকেলে হাজেরা তার ছোট বোন ফাহিমা (১০)-কে সাথে নিয়ে বাড়ির পাশে আমজাদ আলী হাজীর পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। বোনকে ডুবে যেতে দেখে ছোট বোন দ্রুত বাড়িতে এসে খবর দিলে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। তবে পুকুরের গভীরতা বেশি হওয়ায় স্থানীয়রা তার কোনো সন্ধান পায়নি।

ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান:
খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এলেও ডুবুরি দল না থাকায় তারা উদ্ধার কাজ শুরু করতে পারেনি। পরবর্তীতে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষায়িত ডুবুরি দলকে জরুরি ভিত্তিতে ডেকে আনা হয়। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে নামার মাত্র এক ঘণ্টার মধ্যে হাজেরার নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয়।

এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও পুরো বড় কমলাবাড়ী ইউনিয়ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


More News Of This Category