রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ:

Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ:
​ঢাকার মর্যাদাপূর্ণ হোটেল সোনারগাঁও-এর সুরমা হলরুমে জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারি নিবন্ধিত আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন “আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট” (গভ. রেজি. নং: C205150/25, ট্রাস্ট রেজি. নং: IV-10/2026)-এর কেন্দ্রীয় লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​উক্ত অনুষ্ঠানে “আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট”-এর নারায়ণগঞ্জ জেলা শাখায় সিনিয়র সাংবাদিক মোঃ জাকির হোসাইন-কে সভাপতি এবং মোঃ আফজাল হোসেন-কে সাধারণ সম্পাদক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করা হয়।
​সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন ডাঃ মোঃ মাজহারুল আনোয়ার নতুন নেতৃত্বের হাতে লোগো ও অফিসিয়াল পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কমিটির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন।
​নবমনোনীত নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন তাঁর এক প্রতিক্রিয়ায় এই অর্জনের পেছনে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘দৈনিক বাংলার সংবাদ’-এর সম্মানিত সম্পাদক মহোদয় আবুল হাসেম-এর প্রতি। তিনি বলেন, “আমার প্রিয় পত্রিকা ‘দৈনিক বাংলার সংবাদ’-এর সম্মানিত সম্পাদক আবুল হাসেম স্যার যদি আমাকে সংবাদমাধ্যমে কাজ করার সুযোগ না দিতেন, তবে সাংবাদিকতার আঙিনায় আজ আমি এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না এবং নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হওয়ার এই গৌরব অর্জন করা সম্ভব হতো না। স্যারের দিকনির্দেশনা ও সুযোগের প্রতি আমি চিরকৃতজ্ঞ।”
​তিনি আরও বিশেষ কৃতজ্ঞতা জানান আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর সম্মানিত যুগ্ম মহাসচিব আরিফুল ইসলাম মুরাদ-এর প্রতি। তাঁর ওপর আস্থা রেখে এবং যোগ্য মনে করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নাম প্রস্তাব করার জন্য তিনি মুরাদ স্যারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
​একই সাথে তিনি নারায়ণগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জাকির হোসাইন-এর প্রতি বিশেষ সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বলেন, “নারায়ণগঞ্জের অত্যন্ত অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ জাকির হোসাইন ভাইকে সভাপতি হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট একটি শক্তিশালী ও আদর্শিক সংগঠনে পরিণত হবে।”
​আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন ডাঃ মোঃ মাজহারুল আনোয়ার এবং প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ ওমর ফারুক সোহেল-এর প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে মোঃ আফজাল হোসেন বলেন, “সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে—এই মূলমন্ত্রকে ধারণ করে আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের এই আস্থা ও বিশ্বাসকে সম্মান জানিয়ে আমি সম্মানিত সভাপতির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সততা ও নিষ্ঠার সাথে নারায়ণগঞ্জ জেলায় সংগঠনকে সুসংগঠিত করতে এবং গণমাধ্যমকর্মীদের পাশে থাকতে বদ্ধপরিকর।”
​উল্লেখ্য, লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠানে জাতীয় দৈনিক মাতৃজগত-এর সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান অনুষ্ঠানটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নাজম না ফেরদৌসী (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কানাডা), প্রধান আলোচক মোঃ নূর হাকিম (সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের সময় ও ডেইলি বেস্ট নিউজ) সহ সারা দেশ থেকে আসা বিশিষ্ট সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
​নারায়ণগঞ্জের সকল স্তরের সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা সভাপতি মোঃ জাকির হোসাইন ও সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনকে নতুন দায়িত্ব পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন

 


More News Of This Category