আদিতমারীতে সার ব্যবস্থাপনা আইন অমান্য করায় ১৫ হাজার টাকা জরিমানা।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাটের আদিতমারীতে সার ব্যবস্থাপনা আইন অমান্য করায় এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (২৯ আগস্ট, ২০২৬) দিনের বেলায় উপজেলার দীঘলটারী মান্নানের চৌপতি এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মুকুল মিয়া, তিনি ওই এলাকার মহির উদ্দিনের ছেলে। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১২ ধারা লঙ্ঘনের দায়ে তাকে এই অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওমর ফারুক উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, সারের বাজারে শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।