আসন্ন ১নং খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া তালুকদারের মুরুব্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া গ্রহণ
এইচ.এম.তরিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলার পত্রিকা
আসন্ন ১নং খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, এলাকার কৃতি সন্তান গোলাম কিবরিয়া তালুকদার অত্র ইউনিয়নের সম্মানিত মুরুব্বী জনাব মোঃ মানিক হাওলাদার-এর সাথে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সৌজন্য সাক্ষাৎকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সজ্জন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় এক সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সবাই গোলাম কিবরিয়া তালুকদারের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং আসন্ন নির্বাচনে তাঁর সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করেন।
এলাকার মুরব্বী ও সাধারণ মানুষের এমন ভালোবাসা ও সমর্থনে অভিভূত হয়ে গোলাম কিবরিয়া তালুকদার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত হলে খাঞ্জাপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।