রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Headline :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

ফুলছড়িতে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজন পলাতক মোঃ মিঠু মিয়া

Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ফুলছড়িতে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজন পলাতক

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় আরও এক ব্যক্তি কৌশলে পালিয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে ফুলছড়ি থানার ২ নম্বর উদাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রামের মো. রেজা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার শয়নকক্ষ থেকে ইয়াবা সেবনের সময় মো. রেজা মিয়া (৩৯) ও মো. আয়নাল হক (৪০) নামে দুইজনকে আটক করা হয়।

পুলিশের দাবি, রেজার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি নীল রঙের জিপার প্যাকেটে থাকা ৫০ পিস ইয়াবা এবং আয়নাল হকের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সময় মো. আনারুল ইসলাম (৩৫) নামে আরও একজন ব্যক্তি শয়নকক্ষের জানালা দিয়ে কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার রেজা মিয়া ও আয়নাল হক এবং পলাতক আনারুল ইসলামের বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার নম্বর-০৯, তারিখ-২৯ আগস্ট ২০২৬।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


More News Of This Category