রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Headline :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

গাইবান্ধা সদর ইউএনওর সঙ্গে মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময়। মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি।।

Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

গাইবান্ধা সদর ইউএনওর সঙ্গে মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময়।

মোঃ মিঠু মিয়া,
গাইবান্ধা জেলা প্রতিনিধি।।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সঙ্গে মতবিনিময় সভা করেছে ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সমিতির পক্ষ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জলাশয়ে মাছ চাষ ও সংরক্ষণ এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবদুল রাজ্জাক বলেন—

আমরা দীর্ঘদিন ধরে মৎস্যজীবীদের স্বার্থে কাজ করে আসছি। মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, জলাশয় সংরক্ষণ ও মাছের উৎপাদন বাড়াতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। নতুন ইউএনও মহোদয়ের কাছে আমরা আমাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেছি। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি, প্রশাসনের সহযোগিতায় মৎস্যজীবীদের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারব।”

মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক মৎস্যজীবীদের বিভিন্ন বিষয় মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি মো. অবিয়া মিয়া, সাধারণ সম্পাদক মো. ছাত্তার মিয়া, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর, কার্যকরী সদস্য মো. আনসার আলী, মো. বাদশা মিয়া ও মো. আহার মিয়াসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ফলিয়া পুলবন্দি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয় পুলবন্দি, উত্তর ফলিয়া, গাইবান্ধায় অবস্থিত।


More News Of This Category