রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Headline :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

সারের লুটপাট রোধে দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড। রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি

Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সারের লুটপাট রোধে
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের সফল অভিযান, ২ দফায় ২৩৪০ বস্তা সার জব্দ, ২ জনের কারাদন্ড।

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:গতকাল ২৭ আগষ্ট বৃহস্পতিবার গভীর রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে বিসিআইসি লাইসেন্সধারী ডিলার নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং মিলে ১,৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি এবং ২১৬ বস্তা এমওপিসহ মোট ১৮৯০ বস্তা সার জব্দ করেছে।

অভিযান চলা কালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনতা অটো রাইস মিলের ম্যানেজার কাজী ফয়সাল কে ৩ মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একইভাবে ২ দিন পুর্বে বহুল আলোচিত চোরাই সার সিন্ডিকেটের হোতা কবিরাজ হাটের বিএডিসি নিবদ্ধিত ডিলার সোহাগ/দুলালের গোডাউনে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত ৪৫০ বস্তা এমওপি সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা এবং ‘জনি’ নামে এক কর্মচারীর ১ মাস কারাদন্ড দিয়েছে।

সংশ্লিষ্ট অভিযানিক অফিসার গনসহ উভয় অভিযানে উপজেলা কৃষি অফিসার, বীরগঞ্জ শরিফুল ইসলাম সক্রিয় অংশগ্রহণ করেন এবং তিনি জানান জব্দকৃত সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে জমাদানের নির্দেশ দিয়েছে আদালত।


More News Of This Category