রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবন নির্মাণ, দুই মার্কেটে ১৯ লাখ টাকা জরিমানা

Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবন নির্মাণ, দুই মার্কেটে ১৯ লাখ টাকা জরিমানা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবন নির্মাণ ও অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানোর অভিযোগে দুই মার্কেট কর্তৃপক্ষকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একইসাথে আগামী ২৭ নভেম্বরের মধ্যে নকশায় থাকা ব্যত্যয়কৃত অংশ সংশোধন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নগরীর হালিশহর এক্সেস রোড এলাকায় সিডিএর অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন জরিমানার আদেশ দেন। এ সময় সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে উৎসব সুপার মার্কেটের অনুমোদিত নকশা পর্যালোচনা করে বিভিন্ন অনিয়ম দেখতে পান সিডিএ কর্মকর্তারা। বাণিজ্যিক ভবন হওয়া সত্ত্বেও নকশা অনুযায়ী প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থা না থাকায় মার্কেট কর্তৃপক্ষকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, উৎসব সুপার মার্কেট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত নকশা দেখাতে পারেনি। পরিদর্শনে দেখা যায়, বাণিজ্যিক ভবন হলেও সেখানে নকশা অনুযায়ী প্রয়োজনীয় পার্কিংয়ের ব্যবস্থা নেই। কর্তৃপক্ষ রাস্তার জায়গায় গাড়ি পার্কিং করার কথা জানিয়েছে। এসব অনিয়মের কারণে ম্যাজিস্ট্রেট ৮ লাখ টাকা জরিমানা করেছেন।
তিনি বলেন, ভবন কর্তৃপক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা নেয়া হয়েছে। তারা অনুমোদিত নকশা অনুযায়ী ব্যত্যয়কৃত অংশ সংশোধন এবং পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করবে বলে জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এদিকে একই এলাকায় নির্মাণাধীন আরেকটি ভবনে সড়কের জন্য নির্ধারিত জায়গা না ছাড়ার অভিযোগ পাওয়া যায়। পরে ভবনটির সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে দেয়া হয়। এ ঘটনায় ভবন মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
অন্যদিকে, একই এলাকার স্বপ্ন সুপার শপেও অভিযান চালায় সিডিএ। নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগে জায়গার মালিককে ৭ লাখ টাকা এবং স্বপ্ন সুপার শপ কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে স্বপ্ন সুপার শপের ঘটনায় ১১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া একই এলাকায় ‘শেপ লাউঞ্জ’ নামের একটি রেস্টুরেন্টেও অভিযান পরিচালনা করে সিডিএ। ভবনটিতে রেস্টুরেন্ট পরিচালনার অনুমোদন রয়েছে কি না এবং অনুমোদিত নকশা ও ব্যবহারবিধির সঙ্গে কার্যক্রমের সামঞ্জস্য রয়েছে কি না, তা যাচাই করতে সেখানে যান কর্মকর্তারা।
অভিযানকারী কর্মকর্তারা দীর্ঘ সময় অপেক্ষা করলেও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বা দায়িত্বশীল কোনো ব্যক্তিকে সেখানে পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্টদের উপস্থিতি না থাকায় এবং প্রয়োজনীয় অনুমোদনসংক্রান্ত তথ্য যাচাই করা সম্ভব না হওয়ায় রেস্টুরেন্টটি সিলগালা করে দেয়া হয়। বর্তমানে সেটি তালাবদ্ধ রয়েছে।


More News Of This Category