বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কুয়াকাটায় লেইস প্রশিক্ষনার্থী নবীন শিক্ষকদের মিলনমেলা

Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
কুয়াকাটায় লেইস প্রশিক্ষনার্থী নবীন শিক্ষকদের মিলনমেলা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর সাগরকণ্যাখ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে খুলনা টিচার্স ট্রেনিং কলেজ এবং যশোর টিচার্স ট্রেনিং কলেজ থেকে আসা ৮০ জন লেইস প্রশিক্ষনার্থী নবীন শিক্ষকদের মিলনমেলা ঘটেছে।

কুয়াকাটায় লেইস প্রশিক্ষনার্থী নবীন শিক্ষকদের মিলনমেলা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন(লেইস) প্রজেক্টের অধীনে ৫৬ দিনের প্রশিক্ষণের অংশ হিসেবে ২ দিন ব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

কুয়াকাটায় লেইস প্রশিক্ষনার্থী নবীন শিক্ষকদের মিলনমেলা

শনিবার(১৪ জুন) খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে কুয়াকাটার উদ্দেশ্যে এ সফর শুরু হয়। এতে ৪০ জন প্রশিক্ষনার্থী এবং ৪জন প্রশিক্ষক অংশ নেয়। খুলনা টিচার্স ট্রেনিং কলেজ’র অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌফিক আহমেদ’র নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মো. সুজাউদ্দোলাহ, সহযোগী অধ্যাপক মোঃ আনিসুর রহমান, মো. হাফিজুর রহমান খান, সহকারী অধ্যাপক মোঃ মহিবুল্লাহ এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও নড়াইল জেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে আসা নবীন শিক্ষক বৃন্দ।

আরও পড়ুনঃ বাংলাদেশ সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি- মান্নান মুন্না, সাধারণ সম্পাদক সম্পাদক- সোলায়মান আকাশ

নাজিরপুর গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষনার্থী কমলেন্দু গুপ্ত বলেন, খুলনা টিচার্স ট্রেনিং কলেজ এবং যশোর টিচার্স ট্রেনিং কলেজ থেকে ২টি গ্রুপ এখানে এসেছি। শনিবার বিকাল থেকে কুয়াকাটায় এসে অনেক আনন্দ করেছি। গ্রুপ ছবি, সমুদ্র স্নান, দর্শনীয় স্থান ভ্রমণ, র‍্যাফেল ড্র, কেনাকাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সময় উপভোগ করেছি।

অপর প্রশিক্ষনার্থী গভ.ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা যুবায়ের আলম বলেন, সারারাত নাচ, গান এবং সৈকতের বেঞ্চিতে বসেই কাটিয়ে দিয়েছি একটুও ঘুমাইনি, অনেক আনন্দ করেছি।

কোর্স কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো.আনিসুর রহমান বলেন, মাধ্যমিক স্তরের নতুন অন্তর্ভুক্ত শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে ৫৬ দিনের এই লেইস প্রশিক্ষন খুবই কার্যকরী। পর্যায়ক্রমে নতুন আসা সকল শিক্ষকদের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে তিনি জানান।


More News Of This Category