বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ভালুকায় ৫০০ টাকার জন্য স্ত্রীকে খুন,স্বামী গ্রেপ্তার

Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
ভালুকায় ৫০০ টাকার জন্য স্ত্রীকে খুন,স্বামী গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় মাত্র ৫০০ টাকার জন্য স্ত্রীকে নির্মমভাবে খুন করেন স্বামী স্বপন মিয়া। খুন করে লাশ খাটের নিচে রেখে দরজায় তালা দিয়ে পালিয়ে যান। ঘটনার তিনদিন পর খাটের নিচ থেকে উদ্ধার করা হয় লাশ।

ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর থেকে ঘাতক স্বপনকে গ্রেপ্তার করে শনিবার (১৪ জুন ২০২৫) দুপুরে আদালতে পাঠিয়েছে।

গ্রেপ্তারের পর পুলিশের কাছে জবানবন্দীতে এ কথা স্বীকার করেন ঘাতক স্বামী স্বপন মিয়া। উপজেলার সীডস্টোর উত্তর বাজার এলাকায় ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। নিহত নারী সাবিনা ইয়াসমিন। তিনি স্বামী স্বপন মিয়ার সঙ্গে ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

আরও পড়ুনঃ সাভারে যৌতুকের টাকা না পেয়ে শ্বাসরোধে করে গৃহবধূকে হত‍্যা

পুলিশ জানায়, গত ৬ জুন সকালে স্বপন তার স্ত্রীর কাছে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ৫০০ টাকা দাবি করেন। সাবিনা টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বপন ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এক পর্যায়ে ঘরের ফ্রিজের পাশে থাকা শিল দিয়ে সাবিনার মাথায় আঘাত করেন এবং ধারালো বটি দিয়ে উপর্যুপরি কোপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান সাবিনা।

পরে লাশ খাটের নিচে লুকিয়ে রেখে মোবাইল ও নগদ টাকা নিয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান স্বপন।
এদিকে আত্মীয়-স্বজন মোবাইল-ফোনে না পেয়ে ভাড়া বাসায় এসে ঘরে তালা দেওয়া দেখতে পান। পরে ঘরের তালা ভেঙে খাটের নিচ থেকে উদ্ধার করা হয় সাবিনার অর্ধগলিত লাশ। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

ঘাতক স্বপন পালিয়ে পার্শ্ববর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় একটি মেসে লুকিয়ে ছিলেন। শুক্রবার (১৩ জুন ২০২৫) বিকেলে ভালুকা মডেল থানা পুলিশ সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে শনিবার আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারের পর স্বপন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। তার দেখানো মতে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত শিল ও বটি। তার পাঞ্জাবির পকেট থেকে উদ্ধার করা হয় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, তিনদিন অভিযান চালিয়ে শ্রীপুর থেকে আসামি স্বপনকে গ্রেপ্তার করে খুনের ঘটনায় ব্যবহৃত শিল ও বটি উদ্ধার করা হয়েছে।


More News Of This Category