রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

লর্ডস ইতিহাসে জয়ের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা

Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
লর্ডস ইতিহাসে জয়ের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্কঃ

লর্ডসে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়তে আর মাত্র ৬৯ রানের দরকার দক্ষিণ আফ্রিকার। তৃতীয় দিনের খেলা শেষে জয় থেকে একেবারে হাতছোঁয়া দূরত্বে রয়েছে প্রোটিয়ারা।

তৃতীয় দিনের নায়ক ছিলেন এইডেন মার্করাম। পাঁচ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরে দুর্দান্ত এক সেঞ্চুরিতে তিনি প্রোটিয়াদের আশা বাঁচিয়ে রেখেছেন। চূড়ান্ত ধৈর্য, টেম্পারামেন্ট ও ক্লাসিক টেস্ট ব্যাটিংয়ের প্রদর্শনী দিয়ে ৩০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ১০২ রানে অপরাজিত রয়েছেন।

মার্করামের সঙ্গে জুটি বেঁধে অধিনায়ক টেম্বা বাভুমা খেলছেন ৬৫ রানে। হ্যামস্ট্রিং চোট নিয়ে লড়াই করেও তিনি একপ্রান্ত ধরে রাখেন এবং গড়েন ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি।এর আগে সকালে অস্ট্রেলিয়ার শেষ জুটি মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড ৫৯ রানের জুটি গড়ে গুরুত্বপূর্ণ লিড এনে দেন।

আরও পড়ুনঃ রাজাপুরে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে পরিবার

স্টার্ক করেন অপরাজিত ৫৮ রান। অস্ট্রেলিয়া অলআউট হয় ২০৭ রানে, যার ফলে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮২ রান।প্রথম দুই দিনে উইকেটে বোলাররা দাপট দেখালেও তৃতীয় দিনের রোদেলা বিকেলে লর্ডসের উইকেট ব্যাটারদের পক্ষে কথা বলে। সেই সুযোগ কাজে লাগিয়েই ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকা যদি ৬৯ রান করতে পারে, তাহলে তারা ইতিহাস গড়বে—
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টের শিরোপা জিতবে তারা। দীর্ঘদিনের ‘চোকার’ তকমা মুছে যাবে এই জয়ের মধ্য দিয়ে।


More News Of This Category