রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Headline :
গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

ধোবাউড়ায় শিশুসহ ৯ জনকে পুশ ইন করলো বিএসএফ

Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
ধোবাউড়ায় শিশুসহ ৯ জনকে পুশ ইন করলো বিএসএফ

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে দুই শিশুসহ নয়জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১২ জুন) রাতে মুন্সিপাড়া বিওপি কড়ইগড়া সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয়।

বিজিবি সূত্রে জানা যায়, তাদের মধ্যে আটজনের বাড়ি বাগেরহাট এবং একজনের ময়মনসিংহের ধোবাউড়ায়। তারা সবাই গত আট বছর থেকে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্থানে কাজ করতেন।

আরও দেখুনঃ ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল

বিজিবি জানায়, চেন্নাই পুলিশের ধাওয়া খেয়ে তারা দালালের মাধ্যমে বাংলাদেশে আসার চেষ্টা করছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে সীমান্ত এলাকায় ভারতের মেঘালয়ের শিবগঞ্জ পুলিশ তাদের আটক করে। পরে রাতে কড়ইগড়া সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হয়। খবর পেয়ে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

নেত্রকোনা ৩১ ব্যাটালিয়নের সিইও কামরুজ্জামান জানান, স্থানীয় একটি মাদরাসায় তাদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category