রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
বীরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে সিডিএ’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫জুন) সকালে বীরগঞ্জ ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডিএ’র সহযোগিতায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বীরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

পরে বটমূলে প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিস ও বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক, আমার দেশ প্রতিনিধি মোশাররফ হোসেন।

এসময় সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ রায়, গ্রাম সহায়ক আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, মায়া রানী রায় সহ জনসংগঠনের নেতৃবৃন্দসহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। শেষে সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।


More News Of This Category