রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় উত্তরায় মোহাম্মদ ফাউন্ডেশনের মিলাদ মাহফিল ও খাবার বিতরণ

Update : বুধবার, ৪ জুন, ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উত্তরায় মোহাম্মদ ফাউন্ডেশনের মিলাদ মাহফিল ও খাবার বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ

বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু এবং দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্রুত রোগমুক্তি কামনায় উত্তরায় মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজার এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
মোহাম্মদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

আলোচনা সভায় আমিনুল হক বলেন, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন এবং যে স্বপ্ন তিনি স্বল্প সময়ের ভিতরে করতে সক্ষম হয়েছিলেন।

আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যতটুকু প্রত্যাশা করি, সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠিত করতে চাই তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথা উল্লেখ করে আমিনুল হক আরও বলেন, ৩১ দফার মধ্যে জনগণের কথা বলা আছে, দেশের কথা আছে।

সকল দলের কথা আছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা আছে – দেশ গড়ার কথা আছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি।

দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, অন্তবর্তী সরকারের কাছে আমাদের আহবান আগামী ডিসেম্বর এর ভিতরে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটের অধিকার পরিপূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সোলেমান হোসেন, কামাল পাশা,আনোয়ার হোসেন, সুমন চৌধুরী,বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ন দেলোয়ার হোসেন দেলু,৫১ নং বিএনপির সভাপতি আলফাজ ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা সহ বিএনপি এবং মোহাম্মদ ফাউন্ডেশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আলোচনা সভা শেষে জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং তবারক বিতরণ করা হয়।


More News Of This Category