সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

উলিপুর পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন

Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
উলিপুর পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে, বাংলাদেশ সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায়, কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে, ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩ জুন ২০২৫) সকালে পৌরসভা প্রাঙ্গণে, আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, পৌর কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ ও পৌর প্রশাসনের কর্মকর্তারা।

বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক সহায়তা কর্মসূচির উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সারাদেশে ভিজিএফসহ নানা কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার নির্দেশনায় স্থানীয় প্রশাসন সুষ্ঠুভাবে এই চাল বিতরণ সম্পন্ন করে।

এ বছর উলিপুর পৌরসভায় ৩০৮১টি ভিজিএফ কার্ডধারী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ৩০.৮১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
ইউএনও নয়ন কুমার সাহা বলেন, “ড. ইউনুস সরকারের নির্দেশনা অনুযায়ী, আমরা উপকারভোগীদের মাঝে এই সহায়তা নিরপেক্ষতা ও স্বচ্ছতার সাথে পৌঁছে দিয়েছি। ঈদের আগে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”

চাল বিতরণ কার্যক্রমে কোনো বিশৃঙ্খলা না ঘটায় উপকারভোগী ও স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এ সহায়তা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ওয়ার্ডে আলাদাভাবে তালিকা যাচাই করে চাল বিতরণ করা হয়েছে, যাতে কেউ বঞ্চিত না হন।


More News Of This Category