বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বিএমডব্লিউ গাড়ি ফেরত দিলেন ওবায়দুল কাদের

Update : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে বরাদ্দ দেওয়া সরকারি বিএমডব্লিউ গাড়িটি ফেরত দিয়েছেন।

বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুকূলে সরকারি যানবাহন অধিদপ্তর হতে সম্প্রতি বরাদ্দ দেওয়া বিএমডব্লিউ গাড়িটি (ঢাকা-মেট্টো-ভ-১১-১৯৪৭) তিনি ফেরত দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএমডব্লিউ গাড়িটি প্রত্যাহার করে পূর্বের ব্যবহৃত গাড়িটি বরাদ্দ প্রদানে মন্ত্রীর দপ্তর হতে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার বরাবর পত্র পাঠানো হয়েছে।

এছাড়া বিএমডব্লিউ গাড়িটি বরাদ্দ প্রদানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


More News Of This Category