রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি বৃহস্পতিবার দেশে ফিরছেন

Update : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন।

রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব (ডিপিএস) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাসসের

তিনি বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট বৃহস্পতিবার সকাল ১১টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

১২ দিনের চিকিৎসা সফর শেষে বুধবার রাতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করার কথা।

রাষ্ট্রপতি মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৭ জুলাই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতি (৭৪) দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডনে তার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।


More News Of This Category