বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বৃষ্টির পানিতে পাঁচবিবি মডেল স্কুলের দুরাবস্থা

Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
বৃষ্টির পানিতে পাঁচবিবি মডেল স্কুলের দুরাবস্থা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

কয়েকদিনের বৃষ্টির পানিতে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের একমাত্র পাঁচবিবি সমিরন নেসা মডেল সরকারি প্রাথমিক মাঠে হাঁটু পরিমান পানি জমেছে। মাঠে বৃষ্টি পানি জমায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও পিটি প্যারেট কার্যক্রম।

উপজেলা রিসোর্স সেন্টারটিও স্কুল মাঠের পাশেই অবস্থিত। প্রতিদিন ট্রেনিং নিতে আসা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাক/শিক্ষিকা হাঁটু পানি পারি দিয়ে ট্রেনিং সেন্টারের আসতে ও যেতে হয়। ভুক্তভোগী সবারই দাবি মাটি ভরাট করে স্কুল মাঠটি উঁচু করে এ দুরাবস্থার অবসান করা হোক।

১৯৬০ সালে প্রতিষ্ঠিত শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিদ্যালয়ে পড়ালেখা করে অনেকেই আজ দেশের বড় বড় জায়গায় বড় পদে অধিষ্ঠিত। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র জিসান এবং চতুর্থ শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান বলেন, আমাদের বিদ্যালয় মাঠে বৃষ্টির পানি জমায় স্কুলে যেতে আসতে খুব কষ্ট হয়। কাদা-পানির জন্য আমরা টিফিনে খেলাধুলা ও পিটি প্যারেট করতে পারিনা।

এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ছাত্রনেতা আবু তাহের বলেন, প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের এমন দুরাবস্থার দিকে কেউ তাকায় না। পাঁচবিবির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন অনেকেই যারা কিনা এই বিদ্যালয়েই পড়ালেখা করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মুক্তা বানু বলেন, প্রতিষ্ঠানটির চারদিকে উঁচু করে বাসাবাড়ি, রাস্তা ও স্থাপনা নির্মাণ করায় মাঠটি নিচু হয়ে যায়। বৃষ্টি হলে চারদিকের পানি স্কুল মাঠে গড়িয়ে আসে এতে পানি জমে যায়। মাঠে মাটি ভরাট করা হলে প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় ৬০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ সবার ভালো হতো।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান বলেন, মাঠটি নিচু হওয়ায় একটু বৃষ্টিতেই পানি জমে। সমস্যা সমাধানে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 


More News Of This Category