রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

নাসিরনগরে স্রোতের পানিতে ডুবে প্রাণ হারালো দুইবোন

Update : রবিবার, ১ জুন, ২০২৫
নাসিরনগরে স্রোতের পানিতে ডুবে প্রাণ হারালো দুইবোন

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি):

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাঠে গরু আনতে গিয়ে স্রোতের পানিতে ডুবে দুইবোন সলিল সমাধি হওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৩০ মে) বিকালে উপজেলা গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া বিলে এ ঘটনা ঘটে।

পরে শনিবার (৩১ মে) সকালে তাদের লাশ পাওয়া যায়। নিহতরা হলেন- গোকর্ণ ইউনিয়নের মধ্য পাড়ার মিনার আলীর কন্যা মারিয়া (১১) ও তানিয়া (৮)। কিছুদিন হল মিনার আলী প্রবাসী হয়েছেন। চার সন্তানের মধ্যে ওরা দুইজন বড়।
মৃতদের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য দিনের মত শুক্রবার দুপুরে আকাশিয়া বিলে গরু আনতে যায় মারিয়া ও তানিয়া।

গরু আনতে গিয়ে তারা দুইবোন খেলাধুলা করতে থাকে। পরে বিকাল চারটার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে গরু নিয়ে আসার পথে আকাশিয়া বিলের বেড়িবাঁধ এলাকায় সাঁতরে নদী পাড় হওয়ার সময় স্রোতের টানে তারা পানিতে ডুবে যায়। এরপর অনেক খোঁজাখুজি করে শনিবার সকালে তাদের লাশ পাওয়া যায়।

শিশুদের চাচা দুলাল মিয়া বলেন, মাঠে গরু আনতে গিয়ে আসার সময় আমার ভাতিজিরা স্রোতের টানে ডুবে যায়। ফায়ারসার্ভিসের ডুবুরি দল ও পুলিশ অনেক চেষ্টা করে তাদের লাশ উদ্ধারের জন্য। পরে শনিবার সকালে তাদের মরদেহ পানিতে ভাসমান দেখতে পায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে, তদন্ত করে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন, রাতে শুনামাত্রই আমি এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠিয়েছি। সকালে ডুবুরি দল আসার আগেই তাদের লাশ ভেসে উঠেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।


More News Of This Category