বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ভারী বৃষ্টিতে সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্য

Update : রবিবার, ১ জুন, ২০২৫
ভারী বৃষ্টিতে সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ

টানা বৃষ্টিতে সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলার লাক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই এলাকার রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া খাতুন (১৫) ও ছেলে আব্বাস উদ্দিনের (১৩) মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পরিবারটি দীর্ঘদিন ধরে একটি টিলার নিচু অংশে বসবাস করে আসছিল।

টানা ভারী বৃষ্টির কারণে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে টিলার একটি বড় অংশ ধসে পড়ে তাদের বাড়ির ওপর, এতে তারা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা স্থানীয়দের সহায়তায় সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশের ধারণা, দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টি টিলার কাঠামোকে দুর্বল করে দিয়েছে এবং সেটি হঠাৎ ধসে পড়ার কারণ হয়েছে।

স্থানীয় প্রশাসন সুরক্ষার স্বার্থে ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢালের কাছে বসবাসরত লোকজনকে নিরাপদ এলাকায় স্থানান্তরের জন্য অনুরোধ জানিয়েছে, যাতে ভবিষ্যতে আরো বড় কোনো দুর্ঘটনা এড়ানো যায়। ভূমিধসের পর থেকে স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


More News Of This Category