রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নবীনগরে দপ্তরির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
নবীনগরে দপ্তরির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

বিশেষ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী ইমাদুল হক এনাম (৪০) এর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। যৌন নির্যাতনের স্বীকার ৪র্থ শ্রেণীর ছাত্রীর মা রুনা আক্তার নবীনগর থানায় গত মঙ্গলবার ওই দপ্তরি ইমাদুল হক এনামকে অভিযুক্ত করে নবীনগর থানায় মামলা করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বিটঘর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৪র্থ ও ৫ম শ্রেণির ওই দুই ছাত্রীকে দুপুর আনুমানিক দেড়টার দিকে (মধ্যাহ্ন বিরতির সময়) বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিকক্ষে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী ইমাদুল হক এনাম যৌন নিপীড়ন করেন।

পরে ঘটনাটি এলাকায় জানাজানি হয়েছেন। যৌন নির্যাতনের স্বীকার ৪র্থ শ্রেণির ছাত্রীর মা রুনা আক্তার বাদী হয়ে স্থানীয় নবীনগর থানায় দপ্তরিকে আসামি করে মামলাটি করে।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক মামলার বিষয় টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত দপ্তির কাম নৈশপ্রহরী ইমাদুল হক এনামকে গ্রেফতার করা হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে।


More News Of This Category