বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বৈশাখের আগে- ফজিলা ফয়েজ

Update : বুধবার, ২৮ মে, ২০২৫

বৈশাখের আগে
ফজিলা ফয়েজ

কতবার বৈশাখের আগে
সবকিছু গুছিয়ে নিয়েছি—
তোমার পছন্দের সেই নীল পাঞ্জাবিটা,
আলমারির ডানপাশে রেখে,
ছাদে শুকোতে দিয়েছি পুরোনো মনখারাপগুলো।

হালখাতার মতো খুলেছি বুকের পাতা—
তোমার নামের পাশে নতুন হিসেব,
ফেরার প্রতিশ্রুতি লিখে রেখেছি লাল কালিতে।
কিন্তু তবুও ফেরা হয় না তোমার।

বাড়ির উঠোনে আলপনা আঁকি,
প্রতিটা রেখায় খুঁজে ফিরি তোমার মুখ—
দরজার চৌকাঠে দাঁড়িয়ে রই,
হাওয়ার ছোঁয়ায় কখনো যদি পড়ে…
তোমার পায়ের চিহ্ন!

তুমি কি জানো?
এই শহরের বৈশাখ তোমার প্রতীক্ষার মতই সুন্দর।
হয়তো কোনো বৈশাখে—
আমরা ঘরে ফিরব একসাথে,
অথবা ফিরব না কখনোই।


More News Of This Category