বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Headline :
আজকের জনকথার নির্বাহী সম্পাদক আশিক খান নিতুর মায়ের ইন্তেকাল মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: লালমনিরহাটে মাদক মামলায় ২ জনের ১০ বছরের কারাদণ্ড। টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন লামা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি। রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ। শিশু চুরি করতে গিয়ে হাতেনাতে আটক দম্পতি, মামলা হলো স্বর্ণ চুরির শিশু চুরি করতে গিয়ে হাতেনাতে আটক দম্পতি, মামলা হলো স্বর্ণ চুরির তেরখাদার বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ফরিদ মোল্যার মুক্তির দাবিতে মানববন্ধন(দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) খুলনা জেলার তেরখাদা উপজেলা তেরখাদার বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ফরিদ মোল্যার মুক্তির দাবিতে মানববন্ধন যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত

লালমনিরহাটে মাদক মামলায় ২ জনের ১০ বছরের কারাদণ্ড।

Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

লালমনিরহাটে মাদক মামলায় ২ জনের ১০ বছরের কারাদণ্ড।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

, ১২ আগস্ট, ২০২৬

লালমনিরহাটে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই মাদক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

​বুধবার (১২ আগস্ট) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় আসামিরা আদালতে অনুপস্থিত ও পলাতক ছিলেন।

​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কুড়িগ্রাম জেলার সদর উপজেলার শিবরাম গ্রামের মৃত জহুরুলের ছেলে মো. আতাউর রহমান (২৭) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে জিয়ন (২৭)।

​মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল বড়বাড়ী ইউনিয়নের রুদ্ররাম এলাকায় অভিযান চালায়। পুলিশি অভিযানের টের পেয়ে সটকে পড়ার চেষ্টাকালে পুলিশ আতাউর রহমানকে হাতেনাতে আটক করে, তবে কৌশলে পালিয়ে যান অপর আসামি জিয়ন। পরে আতাউরের সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

​এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই রায় দেন।

​রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন বলেন, “মাদকের বিস্তার রোধে এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অত্যন্ত ইতিবাচক বার্তা দেবে এবং অপরাধীদের সতর্ক করবে।


More News Of This Category