বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline :
লালমনিরহাটে মাদক মামলায় ২ জনের ১০ বছরের কারাদণ্ড। টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন লামা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি। রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ। শিশু চুরি করতে গিয়ে হাতেনাতে আটক দম্পতি, মামলা হলো স্বর্ণ চুরির শিশু চুরি করতে গিয়ে হাতেনাতে আটক দম্পতি, মামলা হলো স্বর্ণ চুরির তেরখাদার বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ফরিদ মোল্যার মুক্তির দাবিতে মানববন্ধন(দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) খুলনা জেলার তেরখাদা উপজেলা তেরখাদার বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ফরিদ মোল্যার মুক্তির দাবিতে মানববন্ধন যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত রূপসায় যুবদল নেতার ভাইকে গু”লি করে হ”ত্যা (দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার রিপোর্টার মোঃ সোহেল রানা )

যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত

Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত

ষ্টাফ রির্পোটার ঃ ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশার প্রতিপাদ্য বিষয় নিয়ে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক যুব দিবস পালন করা হয়েছে। ১২ আগষ্ট সকালে জালকুড়িস্থ নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে এ দিবসটির তাৎপর্য তুলে ধরে বৃক্ষ রোপন কর্মসূচী, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক হাসিনা মমতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রেষ্ঠ যুব সংগঠক মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর রাজিয়া খাতুন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসমাইল ভূঁইয়া, যুব উন্নয়নের সিনিয়র প্রশিক্ষক নূরুল আলম, মাতৃছায়া আঞ্জুমান সংস্থার সভাপতি মোজাম্মেল হোসেন লিটন ও নব তারণ্য উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ নূর আলম আকন্দ।

আর্ন্তজাতিক যুব দিবস উপলক্ষে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রশিক্ষণ, দক্ষতা, সৃজনশীলতা ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নৈতিক সমাজ গঠনে তরুন সমাজকে আরো এগিয়ে আসতে আগামী দিনের নেতৃত্ব তৈরির লক্ষে বিশদ আলোচনা করা হয় এবং তরুনদের শক্তিকে ইতিবাচক কাজে লাগিয়ে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে তরুন সমাজকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। পরর্বতীতে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি করে আলোচনা সভায় নারায়ণগঞ্জের প্রশিক্ষিত যুব সংগঠক ও আত্মকর্মীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। মূল অনুষ্ঠানের সাথে জেলার সফল ও শ্রেষ্ঠ সংগঠন মানব কল্যাণ পরিষদ সংহতি জানিয়ে সাংগঠনিক ব্যানারসহ বর্ণাঢ্য র‌্যালীতে অংশ নেয়। দক্ষতা অর্জনে সফল আত্মকর্মী হিসেবে পুরুষ্কার লাভ করেন নারী উদ্যোক্তা নুসরাত হোসেন নিশু, মেকাপ আর্টিস্ট শারমিন আক্তার খাদিজা ও অগ্রগামী নারী জান্নাত আরা মুনমুন।

পরিশেষে যুবদের বেশী বেশী করে যুব প্রশিক্ষন ও সক্রিয়ভাবে সামাজিক এবং মানবিক কাজে অগ্রসর হওয়ার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


More News Of This Category