রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গজারিয়া এসিল্যান্ডের বিরুদ্ধে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
গজারিয়া এসিল্যান্ডের বিরুদ্ধে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরিফের বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্য, অনিয়ম-দুর্নীতির ও অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় লোকজন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অভিযুক্ত কর্মকর্তার ২৪ ঘন্টার মধ্যে অপসারণ দাবি করেন তারা।মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ দায়িত্ব গ্রহণের পর থেকেই সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহার, অনিয়ম, হয়রানি এবং ঘুষ বাণিজ্য করে আসছেন।

ভূমি অফিসের সেবাগ্রহীতারা প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছেন। মানববন্ধনে তারা আরো বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দুর্নীতিবাজ এসিল্যান্ড মামুন শরিফের অপসারণ করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

এদিকে অভিযোগের বিষয়ে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে দিয়ে সেটা আমার বলে দাবি করা হচ্ছে, আপনার একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এটি আমার কন্ঠ নয়।অবৈধ বালুমহাল পরিচালনাকারীদের বিরুদ্ধে আমি ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করায় তারা আমার বিরুদ্ধে লেগেছে। আমি সবাইকে বলব আপনারা অপপ্রচার এবং গুজবে কান দিবেন না।উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কয়েকটি আইডি থেকে একটি ভয়েস রেকর্ড ও ব্যাংকে টাকা জমা দেওয়ার কয়েকটি রশিদ ছড়িয়ে দেওয়া হয়।

ভয়েস রেকর্ডটির গজারিয়া উপজেলার এসিল্যান্ড মোঃ মামুন শরীফ ও তাকে চাঁদা প্রদান করা এক ব্যক্তির বলে দাবি করা হয়। এদিকে ভয়েস রেকর্ডটি পর্যালোচনা করে দেখা যায় ব্যাংকে টাকা পাঠানোর বিষয়ে দুজন ব্যক্তি কথা বলছেন। টাকা পাঠানোর রশিদ বাহিরে কিভাবে ফাঁস হলো এ ব্যাপারে একজনের কাছে জানতে চাইছেন আরেকজন।


More News Of This Category