রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Headline :
বৈলর বাঁশকুড়িতে যুব সমাজের উদ্যোগে জমজমাট হা-ডু-ডু খেলা মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ন্যায়বিচারের আকুতি পরিবারের মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি প্রোটিনের চাহিদা পূরণে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ। মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি র জেলা পুলিশের গংগাচড়া মডেল থানার অভিযানে ১০০ বোতল নেশা জাতীয় ফেয়ারডিল উদ্ধার, ০২ জন মাদক কারবারি আটক। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার দা বাজারে ফ্রেশ বাজার লিমিটেডের গরুর ফার্মের শুভ উদ্বোধন মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার সৌজন্যের রাত* কলমে /সাংবাদিক এম বাদল খন্দকার ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি লালমনিরহাটে দলিল লেখক সমিতির নির্বাচন, সভাপতি পদে ত্রিমুখী লড়াই। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বিগত ইন্টারিম সরকার জরুরি ওষুধের তালিকা ১১৭ থেকে বাড়িয়ে করেছিলো ২৯৫। কথা ছিল এসব ওষুধ লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কু’পিয়ে জ’খম, হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষকের ৮ দিনেও ফেরেনি জ্ঞান, গ্রে’প্তার হয়নি কোনো আসামি। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪

বৈলর বাঁশকুড়িতে যুব সমাজের উদ্যোগে জমজমাট হা-ডু-ডু খেলা মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বৈলর বাঁশকুড়িতে যুব সমাজের উদ্যোগে জমজমাট হা-ডু-ডু খেলা
মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২নং বৈলর ইউনিয়নের বাঁশকুড়িতে যুব সমাজের উদ্যোগে জমজমাট হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেল ৪টা ১ মিনিটে বৈলর বাঁশকুড়ি বালুর মাঠের পশ্চিম পাশে এ খেলার আয়োজন করা হয়। খেলায় সামিদ একাদশ ও নাহিদ একাদশ মুখোমুখি হয়। প্রাণবন্ত এ খেলা উপভোগ করতে স্থানীয় বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং যুবসমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান সোহেল খান, সম্মানিত সদস্য, ২নং বৈলর ইউনিয়ন বিএনপি। সভাপতিত্ব করেন আব্দুস সালাম রবিন, সাবেক দপ্তর সম্পাদক, ৮নং ওয়ার্ড বিএনপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রকিব হোসেন রুবেল (পুলিশ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিব মণ্ডল, জহিরুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক, ২নং বৈলর ইউনিয়ন বিএনপি; এনামুল হক মুঞ্জু, আব্দুল আওয়াল সরদার, আব্দুল লতিফ খান, সাইদুল ইসলাম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
খেলাটি পরিচালনা করেন মাসুদ পারভেজ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আব্দুল কাদের, সম্মানিত সদস্য, ২নং বৈলর ইউনিয়ন বিএনপি।


More News Of This Category